আবহাওয়া ভারত আন্তর্জাতিক

গাজিয়াবাদে বৃষ্টিতে জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে-৯

দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে-৯-এ ভারী বৃষ্টিতে ব্যাপক জলজমা হয়েছে। সড়কটি সাধারণ রাস্তা থেকে অনেক মিটার উঁচুতে নির্মিত হওয়া সত্ত্বেও পানিতে ডুবে গেছে। ঘটনাস্থল গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ।

দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে এবং এই হাইওয়ে দুটিই উঁচুতে থাকার পরও বৃষ্টির পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। এতে তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। উন্নয়ন প্রকল্পে সড়ক নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টিতেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

,