আবহাওয়া ভারত আন্তর্জাতিক

রায়গড়ে বন্যায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার নদীতে ভেসে গেল

মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভারী বৃষ্টির কারণে একটি এলপিজি বোতলিং প্ল্যান্টে বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে প্ল্যান্টে থাকা প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার পাতালগঙ্গা নদীতে ভেসে গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর মধ্যে অনেকগুলোতে গ্যাস ভরা থাকতে পারে বলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। প্রশাসন সাধারণ মানুষকে এসব সিলিন্ডার স্পর্শ না করার এবং লোভে কুড়িয়ে না নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে।

এই ঘটনার ফলে স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন দ্রুত সিলিন্ডার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কীভাবে শিল্প এলাকায় বড় ধরনের ক্ষতি করতে পারে, এ ঘটনা তার উদাহরণ।

,